Global Header Bottom
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পুরো রিসোর্ট। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer