খালিশপুর কথা প্রি ক্যাডেট স্কুলের নতুন কমিটি সেন্টু সভাপতি, সদস্য সচিব আখিঁ আক্তার।
খুলনার খালিশপুরস্থ ঐতিহ্যবাহী কথা প্রি-ক্যাডেট স্কুলের ২০২৬ সালের সাধারণ সভা (এজিএম) রবিবার (১৮ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে (রোড ১১, প্লট ২৩, নয়া বাটি, খালিশপুর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন করা হয়।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত খালিশপুরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কথা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জনাব সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ মাহমুদ।
উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সৈয়দ হাসান উল্লাহ বুলবুল। সভায় পূর্ববর্তী কমিটির সাফল্য পর্যালোচনা এবং উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মত অনুমতিক্রমে নতুন পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু,সহ-সভাপতি আব্দুল হাই কালু, সহ-সভাপতি: মোঃ শফিকুল ইসলাম বাবুল, সদস্য সচিব আখি আক্তার কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোহাম্মদ জাহিদ হোসেন বাবু, আরিফ হোসেন টিংকু, রিয়াজ মোহাম্মদ, শেখ মনিরুল ইসলাম, অনামিকা মিনা। উপদেষ্টা পরিষদ (১১ সদস্য বিশিষ্ট)
প্রধান উপদেষ্টা: জনাব আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, আলহাজ্ব হাবিবুর রহমান বিশ্বাস, সৈয়দ হাসান উল্লাহ বুলবুল, এ এম নাহিদ হোসেন, রবিউল গাজী উজ্জল, সরদার কামরুল ইসলাম, মোঃ সোহেল আলম মল্লিক, শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ও শামসুজ্জোহা ডিয়ার।