মেলান্দহে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়াউল কবীর ।
এসময় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আলহাজ মাওলানা মো. মজিবুর রহমান আজাদী,ঝাউগড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আবদুর রাজ্জাক ও মেলান্দহ উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শাহীনুর ইসলাম (শাহীন)।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
টুর্নামেন্টে ফুলকোচা ইউনিয়ন যুব একাদশ ও ঝাউগড়া ইউনিয়ন যুব একাদশ অংশ নেয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।