এবারের ঈদে প্রচারের তালিকায় থাকা মায়াফুল ও ঘুনপোকা নাটকের দুই গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী নূর রহমান প্রান্ত। মায়াফুল নাটকের গানের শিরোনাম তুমি আমার মায়াফুল। আপেল মাহমুদ এমিলের সঙ্গীতায়োজনে গানটির সুর করেছেন শিল্পী নিজেই। আর গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা। ঘুনপোকা নাটকের গানের নাম- যদি তুমি জানতে চাও। যার কথা লিখেছেন শেখ মোহাম্মদ আশরাফুল। এখানেও সঙ্গীতায়োজনে রয়েছেন আপেল মাহমুদ এমিল। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন প্রান্ত নিজেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়াশোনা করছেন এই শিল্পী যা তার জীবনের অসাধারণ একটি মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে এমন ভাল কাজের সাথে যুক্ত থাকতে চান আর নতুন নতুন গান শোনাতে চান প্রান্ত।
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
Author: Dhaka71
Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।


0 coment rios: