রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

৮ ইউরোপীয় দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস


সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে ইউরোপের ভিসা। ইউরোপের ভিসাপ্রত্যাশীদের জন্য সুখবর এসেছে। এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও সুইডেনের ভিসা ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাওয়া যাবে। 

রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ ডিসেম্বর থেকে ভিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের সহায়তায় শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে। ১৭ ডিসেম্বর থেকে এই সিস্টেম কার্যকর হবে। আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। সরাসরি (ওয়াক-ইন) আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট স্লটটি ব্যক্তিগত এবং নিজেকে বুক করতে হবে। বুকিংয়ের সময় ভিএফএস গ্লোবাল একটি সার্ভিস চার্জ নেবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বা অ্যাপয়েন্টমেন্টের ২৪ ঘণ্টা আগে বাতিল করলে ফি ফেরত দেওয়া হবে না।

যদি আপনার ভ্রমণের প্রধান উদ্দেশ্য বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়া হয়, তবে শুধুমাত্র ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনুরোধ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: