খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন'র প্রতিষ্ঠাকালীন সদস্যর মৃত্যুতে নের্তৃবৃন্দর শোক
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন'র প্রতিষ্ঠাকালীন সদস্য শেখ তমজিদ আলম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃতবরন করেন। মৃতকালিন অবস্থায় তিনি এক পুত্র, এক কন্যা, স্ত্রীসহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন।
আজ বেলা ১১ টায় দিঘলিয়া সুগন্ধি গ্রামে তার বাস ভবন সংলগ্ন মসজিদে নামাযের যানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জীবদ্দশায় তিনি খুলনা খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আজীবন সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরত কামারে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনাম মুন্সী সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম সহ সকল নেতৃবৃন্দ এবং পদ্মা মেঘনা যমুন ট্যাংলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু সহ সকল নেতৃবৃন্দ।