Global Header Bottom
পাটকেলঘাটা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পাটকেলঘাটা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পাটকেলঘাটা থানা পুলিশ কর্তৃক  বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পাটকেলঘাটা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের অংশ হিসেবে গত ১০ তারিখ, পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পাটকেলঘাটা থানাধীন বাইগুনি গ্রামস্থ আসামী মোঃ মোমিনুর রহমান (মনা) এর বসতবাড়ির থেকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করতঃ আসামী-১। মোঃ মোমিনুর রহমান (মনা) (৬৪), পিতা-মৃত সরফরাজ মোড়ল, সাং-বাইগুনি, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে বিধি মোতাবেক গ্রেফতার পূর্বক পাটকেলঘাটা থানার মামলা নং-০৩/১১১, তারিখঃ-১০/১০/২০২৬ ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া আসামীকে ইং-১০/১০/২০২৬ তারিখ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাটকেলঘাটা এলাকাবাসীর জোর দাবি, পাটকেলঘাটা সম্পূর্ণ মাদক মুক্ত হবে বলে সকলের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আহবান!!

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer