Global Header Bottom
রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঘা থানার সেরাজুল হক

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঘা থানার সেরাজুল হক

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঘা থানার সেরাজুল হক

মাসের সার্বিক কর্মমূল্যায়নে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেরাজুল হক।

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয় তাকে এ সম্মাননা তুলে দেন। এ সময় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারসহ জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ পুলিশ লাইন্সের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত পুলিশ সুপার, রাজশাহী জেলা পুলিশের প্রতিটি ইউনিটে কর্মরত পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কর্তব্য পালনের নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সুন্দর ও দায়িত্বের সাথে পালনের নির্দেশনা দেন তিনি।

তিনি অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ অনলাইন প্রতারণা, সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ বিভিন্ন ধরনের পরোয়ানা তামিলের কঠোর নির্দেশনা প্রদান করেন। ক্লুলেস মামলাগুলো দায়িত্ব ও নিষ্ঠার সাথে তদন্ত করে মামলার রহস্য উন্মোচনের জোর তাগিদ দেন। তিনি প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি রাত্রিবেলায় ডিউটিতে নিয়োজিত টহল।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer