শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে বিশেষ সভা অনুষ্ঠিত

 


এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে ১২/১০/২০২৩ খ্রি. সকাল ১২.০০ ঘটিকায় জিএমপি সদরদপ্তরের সভাকক্ষে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে  উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ জিয়াউল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম সেবা (ক্রাইম এন্ড অপারেশন), গাজীপুরস্থ র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার, কৃষি বিপণন, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিগণ এবং জিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণ, প্রতিকার এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: