সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নির্বাচনের বিষয়ে বাংলাদেশের সাথে একমত হয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

 


শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের বৈঠক অনুষ্ঠিত হয়ে। বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়াও উভয় দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) বৈঠকের পর ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়। ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আলোচনায় প্রাধান্য পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত করা। বৈঠকে বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেয়ার বিষয়টি গুরুত্ব পায়। এর আগে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা, অন্যটি জাতীয় নির্বাচন। এছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: