রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মির্জা ফখরুল কারাগারে


 পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুরের মামলায় জামিন নামঞ্জুর করে রোববার রাত দশটায় দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার রাত ৮ টা ৯ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায় পুলিশ। 

প্রথমে তাকে আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়। আদালত বসার পর তাকে হাজির করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে রোববার সকাল সাড়ে নয়টায় গুলশানের বাসভবন থেকে আটক করে ডিবি। পরে ডিবি কার্যালয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে আদালতে নেওয়া হয়।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: