নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও হয়। তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ইসি সূত্র জানায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল
বিএনপি: ২০৯ আসন
জামায়াতে ইসলামী: ৬৮ আসন
এনসিপি: ৬ আসন
স্বতন্ত্র: ৭ আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ২ আসন
গণঅধিকার পরিষদ: ১ আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১ আসন
গণসংহতি আন্দোলন: ১ আসন
খেলাফত মজলিস: ১ আসন
বাংলাদেশ জনতা পার্টি (পার্থ): ১ আসন
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।


0 coment rios: