বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে সরিয়ে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোস্তাকুর রহমানকে।
মোস্তাকুর রহমান একজন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এ খাতে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাবরক্ষণ বিভাগ থেকে বি.কম (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-সহ বিভিন্ন পেশাজীবী ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলে জানা গেছে।


0 coment rios: