শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও  ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি৷ 

এলজিআরডি মন্ত্রী বলেন,আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি চির ঋণী, আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবনা৷ খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে৷ ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটা রাষ্ট্র গঠনের শক্তি দিক। ৫২,৭১,২৪ কে ধারন করে এগিয়ে যেতে চাই৷ 

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,ইএসডিও নির্বাহী পরিচালক ড.শহীদউজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন৷


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: