বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকার চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সময় চেয়েছেন। এ বিষয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়–এ চিঠি দিয়েছে চীন দূতাবাস।

কূটনৈতিক সূত্র জানায়, একই দিনে চীনা দূতাবাস আলাদাভাবে প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গেও সাক্ষাতের আগ্রহ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

নতুন মন্ত্রিসভার শপথের কয়েকদিন আগেই অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে প্রথম শুভেচ্ছাবার্তা পাঠান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: