শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আন্দোলনকারীরা ছত্রভঙ্গ, শাহবাগে অবস্থান করছে পুলিশ


 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শাহবাগ মোড়ে অবস্থান নেয় পুলিশ। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজনা আরও বাড়ে এবং আন্দোলনকারীরা চারদিকে ছড়িয়ে পড়ে।

এর আগে দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার উদ্দেশে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ আবারও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ছত্রভঙ্গ হয়ে পড়া আন্দোলনকারীদের একটি অংশ বাংলামোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানানো হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: