দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। সেই প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
টানা দফায় দফায় দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে চাপ বাড়ছে। বিশেষ করে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের মৌসুমে এ মূল্যবৃদ্ধি বাজারে বাড়তি প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0 coment rios: