যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। রোববার সকালে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB এ তথ্য প্রকাশ করে।
আইআরআইবি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা “শাহাদাত বরণ করেছেন”। একই ধরনের দাবি করেছে আধা-সরকারি সংবাদসংস্থা Tasnim News Agency। তাদের প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও “জায়নবাদী শাসক” পরিচালিত হামলায় ইসলামি বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ আলী খামেনি নিহত হন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর কথা উল্লেখ করেন।
বার্তা সংস্থা Reuters জানায়, তেহরানে নিজ কার্যালয়ে শনিবার সকালের হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানি সূত্রের বরাত দেওয়া হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে BBC ও CNN।
খামেনির মৃত্যুতে ইরানে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করেছে দেশটির সরকার।


0 coment rios: