বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ইরানে নিহত বেড়ে ১০৪৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরান-এ নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বুধবার (৪ মার্চ) রাজধানী তেহরানসহ পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকিও দিয়েছে তারা।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

আল জাজিরা-র তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো দেশ এখন বিভিন্ন দিক থেকে হামলার মুখে রয়েছে। অন্তত ৩০০ শিশু ও কিশোর হাসপাতালে ভর্তি হয়েছে এবং আহত মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।

প্রেস টিভি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে তাদের ১৯তম দফার হামলা শুরু করেছে।

তাসনিম নিউজ আইআরজিসির উদ্ধৃতি দিয়ে বলেছে, সর্বশেষ এই হামলায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত ‘আমেরিকান ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ–৪’

সূত্র: আল জাজিরা।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: