দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী Paul Kapur ঢাকায় অবস্থান করছেন। আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠকে বসেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গেও বৈঠক করবেন।
পরে সচিবালয়ে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গে পৃথক আলোচনা করার কথা রয়েছে তার।
সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজেও উপস্থিত থাকবেন পল কাপুর।
ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তিনি মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। গত অক্টোবর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।


0 coment rios: