শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ (শনিবার) রাত হবে ইরানের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় বোমা হামলা অভিযান।’

তিনি জানান, এই হামলায় মূল লক্ষ্য হবে ইরান-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। যুক্তরাষ্ট্রের হামলায় এসব স্থাপনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

তেহরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে স্কট বেসেন্ট বলেন, ইরান এই অঞ্চলে ‘অর্থনৈতিক অস্থিরতা’ সৃষ্টি করার চেষ্টা করছে।

তথ্যসূত্র: আল জাজিরা।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: