মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছে। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব Ali Larijani।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।”
এর আগে The Wall Street Journal এক প্রতিবেদনে জানায়, খামেনি হত্যাকাণ্ডের পর লারিজানি ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার উদ্যোগ নিয়েছেন। সেই দাবির পরই স্পষ্ট অবস্থান জানান তিনি।
এদিকে ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ মার্চ) মার্কিন গণমাধ্যম The Atlantic-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।”
তিনি আরও মন্তব্য করেন, এ পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল।
লারিজানির সরাসরি অস্বীকৃতি ও ট্রাম্পের বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


0 coment rios: