রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ ।
শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি। ১৯৪৭ থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে শ্রমিকরাই জীবন দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ত্যাগের ওপর ভর করে ক্ষমতায় আসা বিএনপি অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। “ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে,”—বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সরকার গণভোটের রায় উপেক্ষা করেছে এবং এটি একটি গণবিরোধী সরকার হিসেবে আচরণ করছে। অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, বিশেষ করে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার, পূরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের ফল ভালো হয় না। শ্রমিকদের অধিকার আদায়ে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে –এর জবাবদিহি নিশ্চিত করতে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, “শুধু সংসদ নয়, এবার রাজপথেও প্রস্তুত থাকতে হবে।”
সম্মেলনে তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।












0 coment rios: