শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নতুন সময়সূচি: সকাল ৯টা–বিকেল ৪টা অফিস, প্রজ্ঞাপন জারি


দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে উপসচিব সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে –কে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের সময়সূচি নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম আইন অনুযায়ী নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: