কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ।
শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এই প্রাণহানি দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি দ্রুত তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।





0 coment rios: