সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় আমানউল্লাহ আমান

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদকে ঘিরে আলোচনায় এগিয়ে থাকা নামগুলোর মধ্যে অন্যতম মোঃ আমানউল্লাহ আমান।

সঙ্গীতের ছাত্র হিসেবে যাত্রা শুরু করা আমান বর্তমানে এমফিল পর্যায়ে অধ্যয়নরত। সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে উঠে এলেও রাজপথে তার উপস্থিতি ভিন্ন এক পরিচয় তৈরি করেছে। গান, গজল বা আবৃত্তির বাইরেও তার কণ্ঠে স্লোগানের ছন্দ আন্দোলনের মিছিলকে নতুন উদ্দীপনা দেয়—এমনটাই মনে করেন সহকর্মীরা।

তার স্লোগান দেওয়ার ধরন নিয়ে সংগঠনের ভেতরে আলাদা আলোচনা রয়েছে। অনেকের মতে, তার কণ্ঠে এমন এক ছন্দ থাকে যা ক্লান্ত মিছিলেও নতুন শক্তি যোগায়।

দীর্ঘ সময় ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমানউল্লাহ আমানকে শুধু সাম্প্রতিক সময়ের নয়, বরং এক দশকের বেশি সময়ের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞ নেতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: