মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পের হুমকি, ইরানের অবকাঠামো ধ্বংসের সতর্কবার্তা

হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সময়সীমা শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যেই ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের মতো একটি সুস্পষ্ট সামরিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

তিনি বলেন, “আমরা চাইলে মাত্র চার ঘণ্টার মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক।” একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।

এর আগে লন্ডন সময় মঙ্গলবার রাত ১২টার মধ্যে প্রণালিটি পুনরায় চালু করার আলটিমেটাম দেন ট্রাম্প। অন্যথায় কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সূত্র: আল জাজিরা


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: