অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও ব্রিগেডিয়ার দেবাশীষ গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১১ অক্টোবর) রাতে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
← আগের নিবন্ধ
অক্টোবরে প্রথম ১০ দিনে রেমিট্যান্স ৯৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ
পরের নিবন্ধ →