গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসা সেবার পরিবেশ এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কনডেমনেশন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কনসালটেন্টদের নিয়মিত ইনডোর রাউন্ড পরিচালনা এবং অপারেশন থিয়েটার দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় মহাপরিচালক হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হামের (মিজেলস) রোগীদেরও পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।