Global Header Bottom
ইপিএস কোটা পূরণ ও দ্রুত কর্মী পাঠাতে সিউলে এইচআরডি কোরিয়া সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বৈঠক

ইপিএস কোটা পূরণ ও দ্রুত কর্মী পাঠাতে সিউলে এইচআরডি কোরিয়া সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বৈঠক

ইপিএস কোটা পূরণ ও দ্রুত কর্মী পাঠাতে সিউলে এইচআরডি কোরিয়া সভাপতির সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বৈঠক

‎দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর।

‎

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিউলে ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া’ (HRD Korea)-এর সভাপতি লি বিয়ং-হুনের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রতিমন্ত্রী।

‎

​বৈঠকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (EPS) কাঠামোর আওতায় দু'দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা, কোরিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের নির্ধারিত কোটা পূরণ এবং সময়মতো তাদের কোরিয়ায় প্রেরণের সার্বিক প্রক্রিয়া সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎

​প্রতিমন্ত্রী এবং এইচআরডি কোরিয়ার সভাপতি—উভয় পক্ষই কোরিয়ার অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা ও স্বীকৃতি প্রদান করেন। এ সময় সরকার-টু-সরকার (G2G) নিয়োগ কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার ওপর জোর গুরুত্ব আরোপ করা হয়।

‎

​বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণে বৈঠক

‎​একই দিনে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। মিস্টার ডেভিডের নেতৃত্বাধীন এই কোরীয় বিনিয়োগকারী দলের সাথে আলোচনায় বাংলাদেশে বিভিন্ন বিকাশমান খাতে কোরীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সম্ভাবনার বিষয়টি বিশদভাবে উপস্থাপন করা হয়। কোরিয়ান বিনিয়োগকারী দলটি বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ ও সুবিধা গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেন।

‎

​দক্ষিণ কোরিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর পরবর্তীতে তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিউলের এই ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকগুলোর তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer