Global Header Bottom
জামায়াত জাতীয় স্বার্থ নয়, দলীয় স্বার্থে রাজনীতি করেছে: রিজভী

জামায়াত জাতীয় স্বার্থ নয়, দলীয় স্বার্থে রাজনীতি করেছে: রিজভী

জামায়াত জাতীয় স্বার্থ নয়, দলীয় স্বার্থে রাজনীতি করেছে: রিজভী

জামায়াতে ইসলামী কখনোই জাতীয় ও জনগণের স্বার্থে রাজনীতি করেনি; বরং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ১৯৭১, ১৯৮৬ ও ২০২৪ সালেও জামায়াতের রাজনীতিতে দলীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। অন্যদিকে বিএনপি সবসময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিলীন হয়ে যাওয়ার পর তা পুনরুদ্ধারে বিএনপি আত্মত্যাগ করেছে এবং রক্তক্ষয়ী আন্দোলন করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ‘রেমিট্যান্স শাটডাউন’ বা প্রবাসী আয় পাঠানো বন্ধের হুমকির সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে একটি ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স বন্ধের কথা বলা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তোলেন তিনি।

রিজভী বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি ভিন্ন বিষয়। তবে বিদেশে কর্মরত সব বাংলাদেশি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন দলের সমর্থক ও রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষও রয়েছেন। তাই কোন ক্ষমতাবলে রেমিট্যান্স বন্ধের উদ্যোগ নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। এ ধরনের পদক্ষেপ নিতে হলে বৈধ আইনি ভিত্তিও থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer