প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুই দুর্বৃত্ত। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে এসে তারা বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। পরে রাত আড়াইটার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। পালিয়ে যাওয়া দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
← আগের নিবন্ধ
সিরাজগঞ্জের অডিটের চরম মানসিক চাপে গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপকের আত্মহত্যা: অবরুদ্ধ ৩ অডিট অফিসার
পরের নিবন্ধ →