Global Header Bottom
দাকোপে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও প্রেটোল বোমা নিক্ষেপের প্রতিবাদে সন্ত্রাস বিরোধী সমাবেশ

দাকোপে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও প্রেটোল বোমা নিক্ষেপের প্রতিবাদে সন্ত্রাস বিরোধী সমাবেশ

দাকোপে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও প্রেটোল বোমা নিক্ষেপের প্রতিবাদে সন্ত্রাস বিরোধী সমাবেশ

খুলনার দাকোপ উপজেলার ২ নং দাকোপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টারদিকে  চালনা পৌরসভা ডাকবাংলো মোড় প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন,বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করা হচ্ছে। হামলা চালিয়ে আন্দোলন-সংগ্রাম থেকে বিএনপিকে দূরে রাখা যাবে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer