Global Header Bottom
খুলনায় জোড়া খুন: ‘বি কোম্পানির’ মদদে, শুটার সাইফিসহ আটক ৩

খুলনায় জোড়া খুন: ‘বি কোম্পানির’ মদদে, শুটার সাইফিসহ আটক ৩

খুলনায় জোড়া খুন: ‘বি কোম্পানির’ মদদে, শুটার সাইফিসহ আটক ৩

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি এবং তার দুই সহযোগী রাকিব ও সাগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফি ও তার সহযোগীরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফি ও তার সহযোগী রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানার মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান চালিয়ে অপর আসামি সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার খালু জাহিদুল ইসলামের হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশে রাখা একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৬-এর অধিনায়ক এসব তথ্য জানান। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হন। ওই দিন সন্ধ্যায় একই এলাকার ঘটনায় গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফিসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানিয়েছে, জোড়া হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer