নিরাপদ খাদ্য নিশ্চিতে রাজনগরে জেলা প্রশাসনের অভিযান, বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা
এম.এ রুমান আহমদঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে রাজনগরের এম আর বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী মামলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। এ ছাড়া অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।