Global Header Bottom
পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন করে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেন। একই সঙ্গে সারাদেশে একযোগে উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরেও এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা।

আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম শেষে সি অফিস চত্বর থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer