Global Header Bottom
প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

প্রবাসীদের হয়রানি ও দীর্ঘসূত্রিতা নিরসনের পাশাপাশি তাদের মানবাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। খুব দ্রুতই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন এই বিশেষ আদালতের মাধ্যমে প্রবাসীদের যেকোনো আইনি সমস্যা, প্রবাসজীবনের সংকট এবং তাদের পেন্ডিং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। আদালত গঠনের প্রক্রিয়াটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, দেশের অভিবাসন খাতকে সুশৃঙ্খল ও গোছানো করা গেলে পুরো বাংলাদেশকে এগিয়ে নেওয়া অনেক সহজ হবে। এজন্য অভিবাসন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত বাজেট বা আর্থিক বরাদ্দ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer