Global Header Bottom
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে বিশাল শোভাযাত্রা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে বিশাল শোভাযাত্রা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে বিশাল শোভাযাত্রা

জামালপুরের মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জোড়খালি ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমানের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলের ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, বিপুলসংখ্যক মোটরসাইকেল ও ইজিবাইকের অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer