সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
← আগের নিবন্ধ
আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, সিদ্ধান্ত কার্যকর ২০৩০ থেকে
পরের নিবন্ধ →