মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

২৯৯ আসনে ব‍্যালট পেপার পৌঁছে গেছে: ইসি সচিব


আর মাত্র একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শতভাগ সঠিক ভোটার তালিকা তৈরি করা সম্ভব না হলেও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া—এই বড় কাজগুলো করা গেছে।

ইসি সচিব জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন একটি চ্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে প্রস্তুতি সম্পন্ন করে ভোটগ্রহণের দ্বারপ্রান্তে পৌঁছেছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, সত্যকে ধারণ ও লালন করার আহ্বান জানাচ্ছি। অপতথ্য ও অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকতে হবে।

সেল ফোন ব্যবহারের বিষয়ে জারি করা নীতিমালা প্রত্যাহার করা হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, সংশোধিত আইনের আলোকে যেখানে প্রয়োজন সেখানে যোজন-বিয়োজন করা হচ্ছে। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, এটাকেই তিনি কমিশনের সাফল্য হিসেবে উল্লেখ করেন।

ভোট গণনার বিষয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: