সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না: ডিএমপি কমিশনার



এবারের নির্বাচনে পুলিশকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও সন্তোষজনক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: