![]() |
সংগৃহীত ছবি |
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত সোনা সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন দাম
২২ ক্যারেট: প্রতি ভরি ২,৬১,০৪০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকা
বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
রুপার দাম অপরিবর্তিত
রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান দাম অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৭০৭ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬,৪১৫ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৪৮২ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪,০৮২ টাকা
স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি বাজারে গয়না ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


0 coment rios: