অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানাধীন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা জানান, ১৪ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের গেজেট প্রকাশের আশাবাদ রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তরুণ ও শিক্ষার্থীদের আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অধিকার পুনরুদ্ধার হয়েছে।
এই ভোটকে সাধারণ কোনো ভোট নয় বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। তার ভাষায়, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ধারণের মতোই গুরুত্বপূর্ণ এই নির্বাচন।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটলেও সেগুলোকে ভোটের সংস্কৃতির অংশ হিসেবেই উল্লেখ করেন তিনি।


0 coment rios: