ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭—দুই আসনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের ৪১টি কেন্দ্রে তিনি মোট ৫৬ হাজার ৩৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।
ঢাকা-১৭ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট, আর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এছাড়া এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট এবং আবিদুর রহমান পেয়েছেন ১ হাজার ৪ ভোট।
অন্যদিকে, বগুড়া-৬ আসনেও সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন তারেক রহমান। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান সোহেল।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ ফলাফল নিশ্চিত করেছেন।


0 coment rios: