নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের ১০–১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালায়। এ সময় ছয়জনকে আটক করা হয়।
ওসি নুরুল হাকিম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


0 coment rios: