বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে আহমেদুর রহমান তনু নামে এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আহমেদুর রহমান তনু এনসিপির কেন্দ্রীয় সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, ‘অলটারনেটিভ’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া এবং সর্বশেষ দলীয় বৈঠকে দলের বিভিন্ন ভুল নিয়ে প্রশ্ন তোলার কারণেই হয়তো তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে বিষয়টি ব্যক্তিগতভাবে জানানো হলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দল থেকে এখনো কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। তার ভাষ্য, একজন রাজনৈতিক কর্মীর একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার রয়েছে এবং সেটি কোনো অপরাধ হতে পারে না। সাময়িক অব্যাহতি দেওয়ার ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ আরও বেড়েছে বলেও মনে করেন তিনি।

ঢাকা৭১ কে জানান তিনি, দল থেকে আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা হয়নি এবং বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান লিখিতভাবেই জানাবেন।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: