কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনে ভোটগণনা শেষে ১১৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হয়। একই দিনে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।


0 coment rios: