ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে চীন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস, ঢাকা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা প্রকাশ করে।
বার্তায় বলা হয়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুচারু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপিকে অভিনন্দন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করে চীন–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে জয় পেয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।
এর আগে শেহবাজ শরিফসহ বিভিন্ন বিশ্বনেতা তারেক রহমানকে অভিনন্দন জানান। একই ধারাবাহিকতায় শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছে।
সূত্র: চীন দূতাবাসের ফেসবুক পেজ


0 coment rios: