শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের জনগণ ও তারেক রহমানকে শেহবাজ শরিফের অভিনন্দন

 

শেহবাজ শরিফ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জনের জন্য তারেক রহমান–কে উষ্ণ অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে দেওয়া বার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।

তার বক্তব্যে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে উন্নত সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। পাশাপাশি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।

এই বার্তা প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম The Nation।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: