সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ১০ তরুণ-তরুণী আটক

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

মোহাম্মদ সোলাইমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান— আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: